মালদা

বকেয়া টাকা শোধ না করায় যুবকের নাক কাটার অভিযোগ উঠল শ্রমিক ঠিকাদারের বিরুদ্ধে

বকেয়া টাকা শোধ না করায় এক যুবকের নাক কাটার অভিযোগ উঠেছে এক শ্রমিক ঠিকাদারের বিরুদ্ধে। আক্রান্ত যুবক ইউসুফ সেখ(২০)চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযুক্ত শ্রমিক ঠিকাদার আজিম সেখ পলাতক। ঘটনাটি ঘটেছে, মোথাবাড়ী থানার মুন্নাপাড়া এলাকায়। জানাযায়, ইউসুফ সেখ ভিন রাজ্যে শ্রমিকের কাজে যাবে বলে গত তিনমাস আগে আজিম সেখের কাছ থেকে অগ্রিম সাড়ে পাঁচ হাজার টাকা নেয়। অভিযোগ, কোনো কারনে ভিন রাজ্যে কাজে যাওয়া বন্ধ হয় শ্রমিকদের। এরপর ইউসুফের কাছ থেকে টাকা ফেরৎ চায় ঠিকাদার আজিম সেখ। সেই টাকা সম্পুর্ন ফেরৎ না দেওয়ায় শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় কাঠের লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আজিম চরাও হয় ইউসুফের উপর। সেই সময় ধারালো অস্ত্রের আঘাতে নাক কেটে যায় ইউসুফের। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে বাঙ্গিটোলা স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়। পরে স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। পরিবারের লোকেরা জানায়, তার নাকে চারটি সেলায় পরেছে। আজিম সেখ সহ দুইজনের বিরুদ্ধে মোথাবাড়ী থানায় অভিযোগ দায়ার করা হয় আহতের পরিবারের পক্ষ থেকে। তদন্তে পুলিশ।